কোডে একটা এরর বারবার আসছে? বড় একটা PDF পড়ার সময় নেই? Claude-কে এরর মেসেজটা দিন বা ফাইলটা আপলোড করুন। কী বুঝতে চান বা কী বদলাতে চান, সেটা বাংলায় বা ইংরেজিতে নিজের মতো করে বলুন।
কোডিং ও প্রজেক্টের কাজ
Python, JavaScript বা SQL কোড লিখুন, পুরোনো কোড বুঝে নিন এবং এরর ঠিক করার উপায় খুঁজুন।
Claude Code থাকলে প্রজেক্টের একাধিক ফাইল একসঙ্গে দেখে কাজ করা যায়। নতুন ফিচার যোগ করা, বাগ ঠিক করা বা পরিবর্তনের পর টেস্ট চালানোর মতো কাজও দিতে পারবেন।
প্রতিদিনের কাজে Claude
লেখালেখি — ইমেইল, রিপোর্ট বা পোস্টের খসড়া বানান। নিজের লেখা দিলে ভাষা সহজ করতে বা অনুবাদ করতে বলুন।
ফাইল ও হিসাব — PDF থেকে দরকারি অংশ বের করুন, স্প্রেডশিটের তথ্য তুলনা করুন বা মিটিং নোট থেকে করণীয় কাজের তালিকা বানান।
পড়াশোনা ও পরিকল্পনা — কঠিন বিষয় উদাহরণ দিয়ে বুঝে নিন, ওয়েবে তথ্য খুঁজুন কিংবা বড় কাজকে ছোট ধাপে ভাগ করুন।
এই মিটিং নোটটা পড়ে কী সিদ্ধান্ত হয়েছে, কার কী কাজ আর কোনটা কবে শেষ করতে হবে—একটা টেবিলে সাজাও।
Claude Code-এর অ্যাক্সেস, অন্যান্য ফিচার ও ব্যবহারের সীমা প্ল্যান অনুযায়ী ভিন্ন হতে পারে।
ডেলিভারি — অর্ডার দেওয়ার পর ১ থেকে ২৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি দেওয়া হবে।
রিফান্ড — ২৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি না হলে অর্ডারের পুরো টাকা ফেরত দেওয়া হবে।
অর্ডার সম্পন্ন করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ভল্ট এবং ইমেইলে অ্যাক্সেস ডিটেইলস পৌঁছে যাবে।