একটা ইমেইল কীভাবে শুরু করবেন ভাবছেন? ক্লাসের কোনো বিষয় বই পড়ে ঠিক বুঝতে পারছেন না? কী নিয়ে আটকে আছেন, সেটা বাংলায় বা ইংরেজিতে নিজের মতো করে লিখুন। প্রথম উত্তরটা দেখার পর চাইলে বলুন, “আরও সহজ করে বলো” বা “একটা উদাহরণ দাও।” একই চ্যাটে এভাবেই কাজটা এগিয়ে নিতে পারবেন।
ChatGPT দিয়ে কী কী করা যায়?
লেখালেখি ও অনুবাদ — ইমেইল, সিভি, রিপোর্ট বা ফেসবুক পোস্টের খসড়া তৈরি করুন। নিজের লেখা দিলে সেটাও গুছিয়ে দিতে বা অনুবাদ করতে বলুন।
পড়াশোনা — কঠিন বিষয় উদাহরণ দিয়ে বুঝে নিন, বড় নোটের সারাংশ বের করুন বা অনুশীলনের জন্য প্রশ্ন তৈরি করুন।
কোডিং — Python, JavaScript বা SQL নিয়ে কাজ করুন। কোডে এরর এলে মেসেজটা দিয়ে জিজ্ঞেস করুন, সমস্যাটা কোথায় এবং কীভাবে ঠিক করবেন।
PDF, Excel ও CSV — PDF থেকে দরকারি তথ্য বের করুন। স্প্রেডশিটের হিসাব বা ডেটা বুঝে নিতে এবং চার্ট বানাতে সাহায্য নিন।
ছবি তৈরি ও সম্পাদনা — কী ধরনের ছবি চান, সেটা লিখে পোস্টের জন্য ভিজ্যুয়াল বা ডিজাইনের খসড়া তৈরি করুন। ছবির কোনো অংশ বদলাতেও বলতে পারেন।
ওয়েব সার্চ ও ভয়েস — ওয়েবে তথ্য খুঁজে সূত্রসহ উত্তর নিন। টাইপ করার বদলে ভয়েসে কথা বলেও প্রশ্ন করতে পারবেন।
যেমন, চাকরির জন্য ইমেইল লিখতে এভাবে শুরু করতে পারেন।
আমি একটা চাকরির জন্য সিভি পাঠাব। ইমেইলের সাবজেক্ট আর মূল লেখাটা সহজ ইংরেজিতে লিখে দাও।
ফিচার ও ব্যবহারের সীমা আপনার নির্বাচিত প্ল্যান অনুযায়ী ভিন্ন হতে পারে।
ডেলিভারি — অর্ডার দেওয়ার পর ১ থেকে ২৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি দেওয়া হবে।
রিফান্ড — ২৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি না হলে অর্ডারের পুরো টাকা ফেরত দেওয়া হবে।
অর্ডার সম্পন্ন করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ভল্ট এবং ইমেইলে অ্যাক্সেস ডিটেইলস পৌঁছে যাবে।